হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে পিকআপের ধাক্কায় অটোভ্যানের শ্রমিক নিহত, আহত ৫

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোভ্যানে থাকা এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের পাশের ফুটবল মাঠসংলগ্ন মহম্মদপুর–বোয়ালমারী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো–ন–১৭–৯১–৭৬।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আড়মাঝি গ্রামের বাসিন্দা আক্কেল আলী (৪৫) পেশায় একজন পেঁয়াজ রোপণ শ্রমিক। ভোরের দিকে তিনি আরও পাঁচজন শ্রমিককে নিয়ে অটোভ্যানে করে বোয়ালমারী রেলস্টেশনে জোন বিক্রির উদ্দেশ্যে রওনা দেন। পথে ময়না ইউনিয়ন পরিষদ অতিক্রম করে ফুটবল মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে তাদের অটোভ্যানটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আক্কেল আলীর মৃত্যু হয়। অটোভ্যানের অপর পাঁচ আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে তিনজনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী ও ময়না ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রিনা বেগম বলেন, আমার মুদি দোকানের সামনেই দুর্ঘটনাটি ঘটে। সকালে দোকান খুলে পানি আনতে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখি পিকআপের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ হয়েছে। ভ্যানের ছয়জন আরোহী ছিটকে পড়ে। একজন ঘটনাস্থলেই মারা যান।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে। তবে পিকআপ চালক গাড়ি রেখে পালিয়ে গেছে। নিহতের মরদেহ বর্তমানে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। যেহেতু ঘটনাটি বোয়ালমারী থানার আওতাভুক্ত, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচন: এমদাদুল সভাপতি, শাকিল সম্পাদক

টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে শিশুকন্যার মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

মাদক ব্যবসার সঙ্গে কিছু স্থানীয় নেতা ও পুলিশ জড়িত: এমপি

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়