হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১২দিন ধরে নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুণছেন এক মা। ছেলের জন্য কান্না যেন থামছে না বৃদ্ধ মায়ের। নিখোঁজের ঘটনায় সোমবার সকালে পাকুন্দিয়া থানায় একটি জিডি করেছেন তিনি।

উপজেলার সৈয়দগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো.আসলাম মৃত আবুল হাসিমের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১০এপ্রিল সকাল ১০টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন আসলাম। এরপর সে আর বাড়ি ফিরেনি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পড়নে জিন্সের প্যান্ট ও কফি রংয়ের শার্ট এবং নীল রংয়ের গেঞ্জি ছিলো। তার গায়ের রং শ্যামলা। উচ্চতা আনুমানিক ৫ফুট ৩ইঞ্চি।

নিখোঁজ আসলামের বড় বোন কুলসুম বলেন, কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ্য রয়েছে। চিকিৎসা করানোর পর কিছুটা সুস্থ। বাড়িতেই থাকে। খুব নিরিবিলি ও শান্ত স্বভাবের। প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে আশপাশ ঘুরে আবার বাড়িতে ফিরে আসতো। ওইদিন থেকে আর বাড়ি ফিরেনি।

কেউ যদি তার সন্ধান পেলে ০১৭৫২৭২২৭৫৯নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তার পরিবার।

এমই

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু