হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে সুবিধাবঞ্চিত শীতার্ত ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে দুস্থ ও শীতার্ত প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল ও সোয়েটার) বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার রাতে গাজীপুর আর্মি ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে। গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে সেনাপ্রধানের দিকনির্দেশনায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

সেনাবাহিনীর-১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. লুৎফর রহমান পিএসসি, জি ওই ইউনিয়নের সুবিধাবঞ্চিত ২০০ টি পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র কম্বল ও সোয়েটার তুলে দেন। এ সময় শীতবস্ত্র পেয়ে শীতার্ত ও দুস্থ জনসাধারণ উচ্ছ্বসিত হন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গাজীপুর সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান বলেন, দেশের যে কোন দুর্যোগ ও সঙ্কটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ পর্যায়ে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও দেশের সুবিধাবঞ্চিত জনসাধারনের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে