হোম > সারা দেশ > ঢাকা

হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থী নিহত

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়ায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আজগর হোসেন শুভ্র (২২) নামে উত্তরা ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার উপজেলার কাশেরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শুভ্র ওই গ্রামের আসকর আলীর ছেলে। স্বজনরা জানায়, ঈদের পরদিন বিকেলে হাঁসের বাচ্চা ধরার জন্য পানিতে নামেন। সাঁতরে হাঁস ধরার সময় একপর্যায়ে পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন। শুভ্রকে পানিতে ডুবে যেতে দেখে পাড়ে থাকা লোকজন চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে ১৫থেকে ২০মিনিট খোঁজাখুঁজির পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

পরে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) যোবায়ের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা একটি অপমৃত্যুর সংবাদ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এমই

পাওনা টাকার জন্য জানাজা আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নরসিংদীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত দুই

আড়াইহাজারে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জে ঈদের আনন্দে ব্যতিক্রমধর্মী মাছ ধরা উৎসব

নরসিংদীতে প্রাইভেট কার-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

ভাঙ্গায় আবারও দুই পক্ষের সংঘর্ষ, দুই দিনে আহত ৫৫

শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস উল্টে খাদে, গুরুতর আহত ১৭

দেশে সংখ্যালঘু বলে কিছু নেই: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

মাদারীপুরে ইসলামিক রিলিফের কোরবানির মাংস পে‌লো ১৪০০ পরিবার