হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশ মেডিকেল কলেজ এখন আপনাদের হাসপাতাল: ডা. এফ এম সিদ্দিকী

জেলা প্রতিনিধি, নরসিংদী

বাংলাদেশ মেডিকেল কলেজের উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ মেডিকেল কলেজ এখন আপনাদের হাসপাতাল।

শুক্রবার নরসিংদীর করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে চরাঞ্চলবাসীর উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নরসিংদীর চরাঞ্চলবাসী তাকে সংবর্ধনা প্রদান করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমপুর পাবলিক ইন্সটিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোছালেহ উদ্দীন ভুইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজাল উল কবির মুনির। এছাড়াও উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি ডা. এফ এম সিদ্দিকীর সহধর্মিণী অধ্যাপক সোহেলা রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, সদস্য মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, চরাঞ্চলবাসী দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে দেশে স্বৈরাচারী শাসন ছিল এবং উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বর্তমানে দেশের উন্নয়নের লক্ষ্যে চরাঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও ঘোষণা দেন, চরাঞ্চলের উন্নয়নে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণ, সড়ক উন্নয়ন, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দলের কেউ অপরাধ করলে তার দ্বিগুণ শাস্তি নিশ্চিত করা হবে।”

ডা. এফ এম সিদ্দিকী বলেন, “আমি যেখানে বাংলাদেশের সর্বোচ্চ মেডিকেল প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, সেখানে চরাঞ্চলবাসী সেবা থেকে বঞ্চিত থাকতে পারে না। এই এলাকার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করব।”

তিনি আরও বলেন, চরাঞ্চলের অধিকাংশ মানুষ শান্তিপ্রিয় হলেও কিছু মানুষ নিজেদের স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ অঞ্চলের শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ডা. সিদ্দিকী বলেন, এলাকায় সকল ধরনের অপরাধ দমনে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করা হবে এবং স্থানীয় সংসদ সদস্যও একই অবস্থানে থাকবেন বলে তিনি উল্লেখ করেন।

শ্রীপুরে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গেরুয়া বাহিনীকে ঠেকাতে হলে ঈমানী শক্তিতে বলিয়ান হতে হবে

ফতুল্লায় বিদ্যুতের খুঁটির স্পর্শে বৃদ্ধার মৃত্যু

বাল্কহেডের সঙ্গে পুলিশের নৌযানের সংঘর্ষ, এক সদস্যের মৃত্যু

সিংগাইর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকে হুমকি, থানায় জিডি

গজারিয়ায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আড়াইহাজারে পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার

শিবচরে জমে উঠেছে পশুর হাট, চাহিদার চেয়ে বেশি প্রস্তুত গরু

নরসিংদীর চরাঞ্চলে বাড়ছে বাদাম চাষ, হাসি ফুটছে চাষির মুখে

পায়ুপথে বাতাস দিয়ে শিশু হত্যায় মামলা, ফুঁসে উঠেছে এলাকাবাসী