হোম > সারা দেশ > ঢাকা

আবু সাঈদরা বিশ্ব ইতিহাসে স্থান করে নিয়েছে: মঈন খান

জেলা প্রতিনিধি, নরসিংদী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে ইঙ্গিত করে বলেছেন, তারা যদি মনে করে এদেশে ফিরে এসে রাজনীতি করবে তাহলে তারা বোকার রাজ্যে বাস করছে। আবু সাঈদরা জীবন দিয়ে বিশ্বের ইতিহাসে স্থান করে নিয়েছে।

বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের মৃত্যু বার্ষিকীতে নরসিংদীর পলাশে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি, সেকারণে আমরা জনগণের ভোটে বিশ্বাস করি। জনগণ যাকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করবে সে-ই সত্যিকার প্রতিনিধি হবে। ডামি, ভুয়া এমপি দিয়ে, দিনের ভোট রাতে করে, জোর করে ব্যালট বাক্স ছিনতাই করে নির্বাচন দিয়ে সংসদ গঠন করা যাবে না।

স্মরণ সভায় মঈন খানের স্ত্রী, মিলিনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রোকসানা খন্দকারের সভাপতিত্বে পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছিলেন

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার