হোম > সারা দেশ > ঢাকা

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা পেলো হাজারো মানুষ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা বাজারের পূর্ব পাশে বকুল তলায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারের অধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এ সময় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি ও অবস, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা, ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতক বিভাগসহ মোট ১০টি বিভাগের প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। এছাড়াও ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হয়। পুরো কার্যক্রমে প্রায় ১০০ জনের বেশি বিভিন্ন স্তরের জনবল সরাসরি সম্পৃক্ত ছিলেন।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, আজ আমরা অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করছি। পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দেওয়াই আমাদের অঙ্গীকার।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল