হোম > সারা দেশ > ঢাকা

নদীভাঙন রোধে জিও ব্যাগ ও ব্লক ফেলার কার্যক্রম শুরু শিগগিরই

বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলার বন্যা ও নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রোববার (১৭ মে) তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙনের কারণে এ অঞ্চলের মানুষের বাড়িঘর, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। তিনি অভিযোগ করে বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকার এ এলাকায় নদীভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

তিনি বলেন, এ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ-দুর্দশা লাঘবে আমাদের সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও ব্লক ফেলার কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমি সরেজমিনে মানুষের কষ্ট দেখতে ও তাদের কথা শুনতে এখানে এসেছি। আশা করছি, দু-একদিনের মধ্যেই নদীভাঙন প্রতিরোধে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে।

তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্থায়ীভাবে নদীভাঙন রোধে শুষ্ক মৌসুমে ভাঙনকবলিত এলাকাগুলোতে প্রয়োজনে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করে তার ভিত্তিতে টেকসই প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান।

এএস

ইউএনও অফিসে বসে নতুন ভিসির দায়িত্ব গ্রহণ, পুলিশসহ আহত ১৫

প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের অভাবে ন্যায্য মূল্য পাচ্ছেন না আনারস চাষিরা

ফরিদপুরে মা-মেয়ের হত্যাকারী পরকীয়া প্রেমিক

দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে মানববন্ধন

ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশে দিলো বিএনপির নেতাকর্মীরা

সিঙ্গাপুরে দেয়াল চাপায় প্রবাসীর মৃত্যু

গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার

কোরবানির ঈদ সামনে রেখে কামারপল্লীতে হাতুড়ির টুংটাং শব্দে মুখর হাট-বাজার

সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে: বিমানমন্ত্রী