হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় আন্দোলনের মুখে ১৫ কারখানায় ছুটি

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে নেমে এসে অবরোধ করেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নিশ্চিতপুর ইটখোলা এলাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করেন তারা।

শিল্প পুলিশ জানায়, সকালে নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্স কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর শ্রমিকদের একটি অংশ পাশের কারখানাগুলোর শ্রমিকদেরও আন্দোলনে আনার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাজনিত কারণে অন্তত ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকদের দাবি, বকেয়া বেতন পরিশোধের আগে নাসা গ্রুপ কর্তৃপক্ষ গত ১০ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত চারদিনের ছুটি ঘোষণা করে। আজ (১৪ আগস্ট) বেতন দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে গেটে আবারও চারদিনের ছুটির নোটিশ টানিয়ে দেয়। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন তারা।

কর্তৃপক্ষের দেয়া নোটিশে বলা হয়, অনিবার্য কারণে আজ ১৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত কারখানার সব বিভাগ ও শাখায় (জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া) সাধারণ ছুটি বাড়ানো হলো। আগামী ১৯ আগস্ট মঙ্গলবার থেকে যথারীতি কারখানা চালু থাকবে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, আন্দোলনের মুখে ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক