হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের পিছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেল সড়কে গাজীপুরের সালনায় টেকি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছলে একটি বগির চারটি চাকা প্রথমে লাইনচ্যুত হলে পরে পিছনের দুটি বগির চাকাও লাইনচ্যুত হয়।

পরে ট্রেনের পিছনের লাইনচ্যুত তিনটি বগি রেখে ইঞ্জিন সহ ট্রেনটি চলে যায়। লাইনচ্যুত তিনটি বগির কারণে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, রোববার ঢাকা-টাঙ্গাইল সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর