হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে টেক্সটাইল মিলে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া মরিয়ম টেক্সটাইলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রাফি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।

বেলা ১টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাপণ কাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী