হোম > সারা দেশ > ঢাকা

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে গাজীপুর মহানগর ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার দুপুরে টঙ্গীর এশিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী সরকারি কলেজ গেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‌শাকসু নির্বাচন স্থগিত কেন? জবাব চাই, দিতে হবে; লন্ডন না শাকসু, শাকসু শাকসু-এসব স্লোগান দেন। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে বক্তব্য দেন গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম।

তিনি বলেন, জুলাই বিপ্লবের অন্যতম দাবি ছিল ছাত্রসংসদ নির্বাচন। অথচ আজ ছাত্রদল সেই নির্বাচন বাধাগ্রস্ত করছে। তারা হারার ভয়ে নির্বাচনে আসতে চায় না। অতীতে যতগুলো ছাত্রসংসদ নির্বাচন হয়েছে, সবগুলোতেই তারা পরাজিত হয়েছে। সেই ভীতি থেকেই শাকসু নির্বাচন ঠেকানোর অপচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

সমাবেশে গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ জাকির হােসেন, টঙ্গী তা’মীরুল মিল্লাত শাখা শিবিরের অফিস সম্পাদক মইনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু

টঙ্গীতে যুবদল নেতার বাড়িতে হামলা, গুলিবর্ষণ

ঝুট ব্যবসা ও চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি-কৃষক দলের সংঘর্ষ, আহত ১০

ভিক্টর ক্ল্যাসিক পরিবহন বন্ধের দাবিতে টঙ্গীতে বাস মালিকদের মানববন্ধন

আড়াইহাজারে মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মধুপুরে নির্মাণের ১৫ দিনেই ধসে পড়েছে রাস্তার গাইডওয়াল

বিএনপি জনগণের দল, মানুষের কল্যাণেই রাজনীতিতে এসেছি: মঈন খান

নিরাপদ লিচু যেন মানুষ পায়: পাকুন্দিয়ায় জেলা প্রশাসক

নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের: নৌ প্রতিমন্ত্রী

শ্রীপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা