হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে নসিমনের ধাক্কায় নিহত ২, আহত ১

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মোল্লারচর এলাকায় নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী হলেন সোনারগাঁও আমগাঁও এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহান ইসলাম (২৬) ও একই এলাকার উজ্জ্বল মিয়া (৪০)। আহত হয়েছেন একই এলাকার মিঠু মিয়া।তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও আহত মিঠু মিয়া জানান, মঙ্গলবার সকালে মোটর সাইকেল যোগে সোহান ও উজ্জলকে নিয়ে তিনি সোনারগাঁও আমগাঁও এলাকা থেকে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে রওয়ানা হন। ১২টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমন ধাক্কা দিলে মোটরসাইকেলটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহান মারা যান।

অপর মোটর সাইকেল আরোহী উজ্জ্বল ও মিঠুকে আশপাশের লোকজন উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। স্থানীয় লোকজন ঘাতক নসিমনকে আটক করলেও চালক পালিয়ে যায়।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল