হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে নিহত ১, আহত ২

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

ছবি: আমার দেশ

গোপালগঞ্জে নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিপ্লব বিশ্বাস (৩০) নামে নছিমনচালক নিহত হয়েছেন। এ সময় নছিমনে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হন।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই শামিম আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংশুর মসজিদ মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নছিমনচালক বিপ্লব বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নসিমনে থাকা অপর দুই যাত্রী গুরুতর আহত হন।

তিনি আরো জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহত বিপ্লব বিশ্বাসের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট