হোম > সারা দেশ > ঢাকা

ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিল চালক, পিকআপ চাপায় স্কুল ছাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় টাঙ্গাইল -জামালপুর আঞ্চলিক মহাসড়কে পিকআপ চাপায় এক স্কুল ছাত্রী নিহতের ঘটনা ঘটেছে ।

ওই ছাত্রীর নাম মোছা: সাদিয়া বকল (১৭)।তিনি ধনবাড়ী পৌর এলাকার বকলবাড়ীর মো. আবু সাঈদ বকলের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ছয়টায় ঢাকাগামী পিকআপে ঘুমন্ত গাড়ি চালক শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে ধনবাড়ী থানা ওসি মো. নুরুস সালাম সিদ্দিক জানান, গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এমই

ধনবাড়ীতে পিকাপ ভ্যানের চাপায় স্কুল ছাত্রী নিহত

ফতুল্লায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, নারীসহ আহত ৪ ​

ভাঙ্গায় মাদক বিরোধী সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে: জিয়াউদ্দিন হায়দার

পদ্মায় ৫০ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চাহিদার অর্ধেকও মিলছে না বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন

হাটবাজার, বালুর মাঠ বাসস্ট্যান্ড সবই পেলেন ক্ষমতাসীনেরা

সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর, লুটপাট

মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার