হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাবিবুর রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে পাইনাদী মধ্যপাড়া এলাকায় রফিক মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. আশরাফ উদ্দিন জানান, রফিক মিয়ার বাড়িতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, যেখান থেকে লাশ উদ্ধার করা হয়, সেখানে একটি বাড়ির হাইভোল্টেজের বৈদ্যুতিক তার কাটা ছিল।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি টেস্টার ও একটি প্লায়ার্স উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইন চুরি করার উদ্দেশ্যে বিচ্ছিন্ন করতে গিয়ে শর্টসার্কিট থেকে তার মৃত্যু হয়েছে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে