হোম > সারা দেশ > ঢাকা

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার দিবাগত রাত ১২টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার পর পদ্মা ও যমুনা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। ফলে এ নৌরুটে ফেরি চলাচল অব্যাহত রাখা যাচ্ছিল না। রাত ১২টার পর কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দৃষ্টিসীমার বাইরে চলে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায় , এ রুটের ছোট-বড় ১৪টি ফেরি উভয় ঘাটের পন্টুনে অবস্থান করছে। ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটে আটকা পড়েছে দূরপাল্লার যাত্রীবাহী কোচসহ নানা ধরনের যানবাহন।

এ নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে হাসনাহেনা, কেরামত আলী, মতিউর রহমান, গোলাম মাওলা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, এনায়েতপুরী, শাহ পরান ও রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে গৌরি, ঢাকা, রুহুল আমিন, বরকত, বনলতা, বাইগার, কপোতী ফেরিগুলো অবস্থান করছে। এর মধ্যে পাটুরিয়ায় দুটি ও দৌলতদিয়ায় তিনটি ফেরি লোড অবস্থায় রয়েছে।

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার

চরাঞ্চলের শিক্ষার্থীদের নৌকায় পারাপারে বাড়ছে ঝুঁকি