হোম > সারা দেশ > ঢাকা

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুই লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার যেন মৃত্যু কুপে পরিণত হয়েছে। আজ রোববার আবারো এ পরিত্যক্ত সেন্টার থেকে দুই পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, লাশ দুটি নারী ও ছেলে শিশুর হতে পারে। গত দুই মাসে এ নিয়ে ৫ ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে এ পরিত্যক্ত সেন্টার থেকে। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও তাদের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

রোববার দুপুরে সাভার পৌর সভা এলাকার থানা কম্পাউন্ডের ৫'শ গজ দূরত্বে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারেরর ভেতরে লাশ দুটি দেখতে পায় স্থানীয় কয়েক শিশু কিশোর ও এক কলেজ ছাত্র। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েক ব্যক্তি জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রসাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। এ সময় কয়েক শিশু কিশোর লাশ পরে থাকার কথা এ শিক্ষার্থীকে জানায়। পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ দুটি উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। তবে মরদেহ দুটি পোড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এর আগে, গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ছাড়া ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন লাশ উদ্ধার করে পুলিশ। অপর ঘটনায় ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানার সন্নিকটের এ পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ। তবে তিন খুনের ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি। এবারেও নিহতদের পরিচয় উদ্ধার করা যায় কিনা তা নিয়ে সন্দিহানে রয়েছেন এলাকা বাসী।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, পুলিশের নাকের ডগায় পরিত্যক্ত এ কমিউনিটি সেন্টারে নানা ধরনের অপরাধ কর্মকান্ড হচ্ছে অথচ পুলিশ তা দেখেও না দেখার ভান করে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর