হোম > সারা দেশ > ঢাকা

মনোহরদীতে প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি চালক নিহত

উপজেলা প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)

নরসিংদীর মনোহরদীতে প্রাইভেটকারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে মনোহরদী উপজেলার হাতিরদিয়া পেট্রোল পাম্প ও মুরগি বাজারের মধ্যবর্তী কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী।

নিহত সিএনজি চালক শাহিন মিয়া (৩৫) মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী গ্রামের কামাল উদ্দিনের ছেলে। আহত যাত্রীরা হলেন, একই উপজেলার হাতিরদিয়া গ্রামের নিরঞ্জনের ছেলে শান্ত (২০), শিবপুর উপজেলার আশ্রাফপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে কাউসার (৩২) এবং একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে বিজয় (২৫)। আহতরা নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সিএনজি চালিত অটোরিকশা হাতিরদিয়া থেকে যাত্রী নিয়ে ইটাখোলা যাচ্ছিল। হাতিরদিয়া পেট্রোল পাম্প ও মুরগি বাজারের মধ্যবর্তী কালভার্টের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার সজোরো ধাক্কা দেয়। এতে চালকসহ সিএনজির ভেতরে থাকা চারজন আহত হয়। আহত সিএনজি চালক শাহিন মিয়াকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান।

মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চালকের লাশ তার বাড়িতে রয়েছে। কাউকে আটক করা যায়নি। দুর্ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল