হোম > সারা দেশ > ঢাকা

ইরানের মিসাইল হামলায় নিহত মোশারফের পরিবারের পাশে থাকবে বিএনপি

আহমেদ আযম খান

‎উপজেলা প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার মোশাররফ হোসেন-এর দুই ছেলের লেখাপড়া এবং লেখাপড়া শেষে চাকরির ব্যবস্থা করাসহ পরিবারের পাশে সবসময় থাকার ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপি ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান।

মঙ্গলবার বেলা এগারোটায় সখিপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে নিহত মোশারফ এর বাড়িতে গিয়ে তিনি পরিবারের খোঁজ খবর নেন এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেন।

‎এসময় আযম খান বলেন-মোশারফ তো যুদ্ধে যায় নাই অন্য দেশের মিসাইল হামলায় সে নিহত হয়েছে, আমরা মোশারফের পরিবারের সাথে সমব্যথী এবং বিএনপি এই পরিবারের সাথে সব সময় থাকবে। তিনি আরো বলেন-দূতাবাসের সাথে যোগাযোগ করা হচ্ছে যতদ্রুত সম্ভব মোশারফের লাশ দেশে আনা যায় তার পদক্ষেপ নেওয়া হয়েছে। এসময় নিহত মোশারফ এর পরিবারের সদস্যরা এবং সখিপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছবুর রেজাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, রোববার সন্ধ্যায় সৌদি আরবের আল খারিজ শহরের আল-তোয়াইক বলদিয়া কোম্পানির ক্যাম্পে ইরানের মিসাইল হামলায় সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তনখোলা গ্রামের মো. মোশারফ হোসেন নিহত হন।

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫