হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে ৭ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা, তাৎক্ষণিক আদায়

কৃষিজমির টপসয়েল কাটার অভিযোগে

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

ছবি: আমার দেশ

কৃষিজমির উর্বর ওপরের মাটি বা টপ সয়েল কেটে ইট তৈরির অভিযোগে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সাতটি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

জানা গেছে, জরিমানা করা ইটভাটাগুলো হচ্ছে– মেসার্স এএবি অ্যান্ড কোং ৩ লাখ ৫০ হাজার টাকা, জেবিসি ব্রিকস ২ লাখ টাকা, কেএফসি ব্রিকস ৪ লাখ টাকা, মেসার্স সোহান ব্রিকস ৪ লাখ টাকা, মেসার্স কেবিসি ব্রিকস-১ ও মেসার্স কেবিসি ব্রিকস-২ প্রত্যেক ১ লাখ ৫০ হাজার টাকা এবং মেসার্স এম আর এম ব্রিকস ২ লাখ ৫০ হাজার টাকা। অভিযুক্ত মালিকেরা জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছেন।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় একশ্রেণির অসাধু ইটভাটার মালিক কৃষিজমির টপ সয়েল কেটে ইট উৎপাদন করে আসছিল। এতে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, ফসল উৎপাদন কমছে এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কৃষিজমির টপ সয়েল কাটা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কর্মকাণ্ড দেশের খাদ্য নিরাপত্তা এবং পরিবেশের জন্য হুমকি। আমরা কঠোর অবস্থানে আছি এবং নিয়মিত অভিযান চালানো হবে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মোজজাফর খান।

শিশুশ্রম বিষয়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, মামলা নিতে পুলিশের ঘুষ দাবি

ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শ্রীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক, আদালতে প্রেরণ

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি