হোম > সারা দেশ > ঢাকা

মুজিবের স্মৃতিস্তম্ভের পাশে ‘সাঈদী মঞ্চ’

১৫ আগস্টের আয়োজন

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তায় অবস্থিত শেখ মুজিবের স্মৃতিস্তম্ভের (বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ) ধ্বংসাবশেষ এলাকায় এবার ভিন্ন আয়োজন দেখা গেছে। জাতীয় শোক দিবসে যেখানে প্রতি বছর মুজিবের স্মরণে অনুষ্ঠান হয়, চলতি বছর সেখানে স্থাপন করা হয়েছে দেলোয়ার হোসেন সাঈদীর স্মরণে ‘সাঈদী মঞ্চ’।

শুক্রবার সকালে মঞ্চটি তৈরি করা হয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্রজনতার ক্ষোভের মুখে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভটির আংশিক ভেঙে ফেলা হয়। এরপর থেকেই স্থানটিতে আর কেউ যেত না। এভাবেই পড়ে ছিল। কিন্তু এ বছরের ১৫ আগস্ট সকাল থেকে উপজেলা ও পৌর ছাত্রশিবিরের উদ্যোগে সেখানে সাঈদীর তাফসীর, বক্তৃতা ও জীবনী মাইকে প্রচার করা হয়। এলাকাটি সাজানো হয় তার উক্তির প্ল্যাকার্ড দিয়ে।

বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আজম বলেন, ২০২৩ সালের ১৪ আগস্ট আওয়ামী লীগের মেডিক্যাল কিলিংয়ের শিকার হন দেলোয়ার হোসেন সাঈদী। ইসলামের প্রতি তার দাওয়াত ও খেদমত মানুষের কাছে তুলে ধরতেই এই আয়োজন।

পৌর ছাত্রশিবিরের সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন বলেন, শহর থেকে গ্রাম সর্বত্র আল্লামা সাঈদী মানুষের অন্তরে ছিলেন, আছেন, এবং ইনশাআল্লাহ থাকবেন। ছাত্র জনতাকে তার জীবন ও তাফসীর সম্পর্কে জানাতেই এ আয়োজন।

স্থানীয় কয়েকজন পথচারী জানান, প্রতি বছর ১৫ আগস্ট শোক দিবস পালন করা হলেও এবার এখানে সাঈদীর ওয়াজ শোনার সুযোগ হয়েছে।

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা