হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীর জাভান হোটেল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেছে। একই সঙ্গে নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানানো হয়।

‎

‎সোমবার বিকেলে টঙ্গীর আমতলী এলাকায় জাভান হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে হোটেলটির জনসংযোগ কর্মকর্তা আনিসুল হক আনসারী লিখিত বক্তব্য পাঠ করেন।

‎

‎লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু ফেসবুক পেজে আমাদের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে একটি ভিডিও প্রচার করা হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই করে ভিডিওটি আমাদের হোটেলের নয় বলে আমরা নিশ্চিত হয়েছি। এটি বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচারের কারণে আমাদের প্রতিষ্ঠান, কর্মী এবং গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত আমাদের হোটেল পরিদর্শন ও মনিটরিং করে আসছেন। আমরা লাইসেন্সে বর্ণিত সব নিয়মনীতি কঠোরভাবে অনুসরণ করি এবং লাইসেন্স বর্হিভূত কোনো কার্যক্রম আমরা পরিচালনা করি না।

‎

‎এ সময় জাভান হোটেলের ব্যবস্থাপক আজিজুল হকসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু