হোম > সারা দেশ > ঢাকা

কিছু সন্ত্রাসী পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় ধর্মীয় উৎসব ব্যহত করতে চায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের কিছু সন্ত্রাসী পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মের উৎসব ব্যাহত করার চেষ্টা চালিয়েছে।

বুধবার সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তবে স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সহযোগিতায় এ বছর পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, পাহাড়ের একটি ঘটনাকে কেন্দ্র করে পূজায় অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। এর পেছনে বাইরের ইন্ধন ছিল। একইভাবে বৌদ্ধ ধর্মের উৎসব ব্যাহত করারও চেষ্টা চালানো হয়ে।

তবে স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সহযোগিতায় এ বছর বাংলাদেশে শান্তিপূর্ণ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ. কুদ্দুস ধীর, ইছাপুর শ্রী শ্রী সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি বাদল পালসহ অনেকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, পাঁচ পুলিশ সদস্য আহত

চরভদ্রাসনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও