হোম > সারা দেশ > ঢাকা

নিজের সন্তানকে ডোবায় ফেলে হত্যা করলো মাদকাসক্ত বাবা

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের ভৈরবে নিজের সন্তানকে ডোবায় ফেলে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা এলাকায়।

স্থানীয়রা জানায়, মেরাজ মিয়া (২৪) তার ৭ মাসের ছেলে তানভির ওরফে মোজাহিদকে ডোবায় ফেলে হত্যা করেন।

ঘটনার পর থেকে পলাতক রয়েছে মেরাজ মিয়াসহ শিশুর দাদি রাবেয়া বেগম (৬০)। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার এসআই রফিকুল ইসলাম। মেরাজ মিয়া ওই এলাকার মৃত ফেলু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলাকার একটি ডোবা থেকে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে মানিকদী পূর্বকান্দা এলাকার মৃত ফেলু মিয়ার ছেলে মেরাজ মিয়ার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় একই ইউনিয়নের পুরানগাঁও এলাকার আক্তার হোসেনের মেয়ে তাসলিমা বেগমের। তাদের পরিবারের ৭ মাস আগে একটি ছেলে সন্তানের জন্ম হয়।

মেরাজ মাদকাসক্ত ছিল। প্রায় সময় তার স্ত্রী, মা ও ভাইদের সাথে নেশার টাকার জন্য ঝগড়া করতো। তার মা ও ভাইয়েরা মিলে স্ত্রী, সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেয় ।

এরপর শ্বশুর বাড়িতে থাকেন তিনি। ৭ দিন আগে দাদি ডাক্তার দেখানোর কথা বলে শিশুটিকে নিয়ে আসে। তিনদিন পর মেরাজ জানায় শিশুটিকে বিক্রি করে দিয়েছেন।

পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ শিশুটিকে বের করে দিতে চাপ দেয়। বুধবার রাতে মেরাজ জানায় শিশুটিকে গোলাপ মিয়ার ডোবায় ফেলে দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে।

এমই

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

ভালোবাসার টানে দুবাই থেকে জাজিরায়, আজ বিয়ে সলেমান-সুবর্ণার