হোম > সারা দেশ > ঢাকা

ঘুষের টাকা ফেরত দিলেন ভূমি কর্মকর্তা

উপজেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর)

জমি নামজারি করার জন্য ঘুষ নিয়ে টাকা ফেরত দিয়েছেন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ । স্থানীয়দের উপস্থিতিতে ঘুষের ১০ হাজার টাকা ফেরত দেন তিনি।

রোববারে ভূমি অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে শেষবারের মতো সুযোগও চেয়েছেন অভিযুক্ত ওই কর্মকর্তা।

ভুক্তভোগী এমডি আওলাদ হোসেন বলেন, ‘নামজারির জন্য ইউনিয়ন ভূমি অফিসে আবেদন করেন তিনি। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও নামজারি সম্পন্ন হয়নি। এক সপ্তাহের মধ্যে নামজারি করে দেওয়ার কথা বলে তহসিলদার শরীয়ত উল্লাহ তার কাছ থেকে ১০ হাজার ৫০০ টাকা ঘুষ দাবি করেন। পরে তাকে ১০ হাজার টাকা দেওয়া হলেও পরবর্তীতে সেই টাকা ফেরত দেন ওই কর্মকর্তা।

অভিযুক্ত শরীয়ত উল্লাহ বিষয়টি স্বীকার করে শেষবারের মতো তাকে সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

এ বিষয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, ‘ভিডিও দেখে আমার কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে, তিনি ঘুষ নিয়েছেন এবং পরে তা ফেরত দিয়েছেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগেও ঘুষ গ্রহণের অভিযোগে শরীয়ত উল্লাহর একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল । ওই ঘটনার পর তাকে বদলি করা হয়েছিল। তবে নতুন কর্মস্থলেও একই ধরনের অভিযোগ ওঠায় ভূমি অফিসের সেবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এমই

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর