হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় এক চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার মাদবরচর ইউনিয়নের পাচ্চর বাজারে আমিরের মার্কেটে চায়ের দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রমেন মালো (৩৫) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়ার চন্দা গ্রামের রামা মালোর ছেলে।

স্থানীয় লোকজন জানান, পাচ্চর বাজারে বেশ কিছুদিন যাবত চায়ের দোকানদারি করতেন রমেন মালো। বাজারের পাশেই মালোপাড়ায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে নিয়ে বসবাস করতেন তিনি। সকালে আশপাশের লোকজন যাতায়াতের সময় দোকানের ভেতর রমেন মালোর ঝুলন্ত লাশ দেখতে পায়।

বাজারের ব্যবসায়ী সুজন নামের এক ব্যক্তি বলেন, রমেন মালো এরআগে একটি মিষ্টির দোকানে কাজ করতো। তখন তার দিনগুলো ভালোই চলেছিল। এরপর হঠাৎ করে সে যখন চায়ের দোকান দেন তখনই ধার দেনার মধ্যে পড়েন। আমার মনে হয় ঋণের টাকার মানসিক টেনশন থেকেই আত্মহত্যা করেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, রমেন মালোর আত্মহত্যার কথা শুনে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসি। এলাকার লোকজনের সাথে কথা বলে মনে হচ্ছে লোকটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর