হোম > সারা দেশ > ঢাকা

১৫ ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

শনিবার সকাল পৌনে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

ঘন কুয়াশা কেটে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ১৫ ঘণ্টা পর পুনরায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে শুক্রবার দিবাগত সন্ধ্যা সোয়া ৭টা থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। নিরাপত্তার স্বার্থে ওই সময় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসা এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায় আজ বেলা পৌনে ১০টার দিকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে। এতে চালক-সহকারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

৭ মার্চের প্রথম প্রহরে শরীয়তপুরে মোমবাতি কর্মসূচি

গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসার ছাত্র খুন, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১