হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিএনপি নেতা মুছা মিয়ার বিরুদ্ধে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ উঠেছে। রোববার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় তিনি ইটের দেয়াল তুলে এ জমি দখল করেন। এ ঘটনায় জমির মালিক আবুল হোসেন ৯ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন।

মুছা মিয়া ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি।

স্থানীয়রা জানান, রোববার মুছা মিয়া ইটের দেয়াল নির্মাণ করে প্রতিবেশীর জমি দখলে নেন। পুলিশ ঘটনার তদন্ত করতে গেলে তাদের সামনেই বারদী ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আব্দুল মতিনকে ওই বিএনপি নেতা ও তার লোকজন পিটিয়ে আহত করেন। এ সময় তার কাছ থেকে হামলাকারীরা নগদ টাকা ছিনিয়ে নেন।

জানা গেছে, ভুক্তভোগী আবুল হোসেনের ভাই আলী হোসেনের কাছ থেকে মুছা মিয়া সাড়ে তিন শতাংশ বাড়ির জায়গা কেনেন। ওই জমি কিনে তিনি আবুল হোসেনের পরিবারের ২৮ শতাংশ জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি নেতা মুছা মিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের সময় আমাদের বিরুদ্ধে ২৬টি মামলা ও হামলা করে বাড়িছাড়া করে রাখা হয়েছিল। এখন আমাদের জমিই আমরা দখলে নিয়েছি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান সাংবাদিকদের বলেন, জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। উভয়পক্ষকে জমির সঠিক কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল নিয়ে পাম্পে হাজির যুবক

নিয়মের তোয়াক্কা করছেন না বাসচালকেরা

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

নারায়ণগঞ্জে ১৩৯৮০ লিটার ডিজেল উদ্ধার