হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে ভোট প্রার্থনায় হিজড়া সম্প্রদায়ের সদস্যরা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ছবি: আমার দেশ

মানিকগঞ্জে ক্রমেই জমে উঠছে নির্বাচনি প্রচার। গ্রাম থেকে শহর, হাটবাজার, অলিগলি, জনসমাগম— সবখানেই প্রার্থীদের সরব উপস্থিতি চোখে পড়ছে । তবে জমজমাট এই নির্বাচনি আমেজে সবকিছু ছাপিয়ে আলোড়ন সৃষ্টি করেছে হিজড়া সম্প্রদায়ের ব্যতিক্রমী ভোট প্রার্থনা।

সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া বাজারে দেখা যায় এক ভিন্নধর্মী দৃশ্য। মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে বাজারজুড়ে ঘুরে বেড়ান হিজড়া সম্প্রদায়ের একদল সদস্য।

মাথায় ফিতা, হাতে লিফলেট, উৎসবমুখর পরিবেশে তারা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। “ভোট চাই ভোট চাই, ধানের শীষে ভোট চাই”, “জিন্দাবাদ জিন্দাবাদ, রিতা আপা জিন্দাবাদ” এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বাজার এলাকা।

এই জনসংযোগে নেতৃত্ব দেন হিজড়া সম্প্রদায়ের সরদার নার্গিস ও রোখসানা। তাদের সঙ্গে ছিলেন নন্দিনী, গুতি, মুক্তাসহ আরও অনেকে। এ সময় তারা বলেন, ‘আমরাও এই দেশের নাগরিক। আমাদেরও ভোটের অধিকার আছে। যিনি আমাদের পাশে থাকবেন, আমরা তার পাশেই থাকব।’

তারা বলেন, ‘আমাদের মানিকগঞ্জ জেলায় ৫০ জনের মতো হিজড়া আছে। আমরা প্রতিদিনই বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ভোট চাইছি ধানের শীষের জন্য। এতে আমরা ভালোই সাড়া পাচ্ছি।’

বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও সৃষ্টি হয় কৌতূহল ও ইতিবাচক সাড়া। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, কেউ কেউ করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান। কেউ কেউ বলেন, ‘এমন প্রচারণা আগে কখনো দেখিনি। ওরাও এখন সচেতন হচ্ছে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপজেবল টিম

মাদারীপুর জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুক

পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার খাল খনন

রাজৈরে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের বিকল্প নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ভৈরবে প্রতিপক্ষের হামলায় এক কিশোর খুন

গোয়ালন্দে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

কালকিনিতে ঢাবির অপরাজেয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রধানমন্ত্রীর নির্দেশে ফতুল্লায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা বিএনপি

গুরুত্বপূর্ণ জায়গায় বিনামূল্যে ওয়াইফাই দেওয়া হয়েছে: আইসিটি মন্ত্রী