হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)

নিহত হারুনুর রশিদ

ঢাকার দোহার উপজেলায় ফজরের নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাঁটতে গেলে তিন যুবক এসে হঠাৎ গুলি করে চলে যায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন দোহারের নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার (৬৫)। এরপর গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত বিএনপির নেতা হারুন মাস্টার বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

বুধবার সকাল ৬টায় বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে।

হারুন মাস্টারের ভাতিজা মো. শাহিন জানান, প্রতিদিনের মতো ভোরে নামাজ শেষে চাচা হাঁটতে বের হয়। এ সময় তিন যুবক তাকে গুলি করে ফেলে রেখে যায়। তবে এখনো এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের নুসরাত তারিন বলেন, তার মাথা, ঘাড় ও শরীরে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছু দিন যাবত নয়াবাড়ীতে বিএনপির দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই জেরে ঘটছে কি না খতিয়ে দেখতে হবে।

এছাড়া স্থানীয় বালু ব্যবসা নিয়েও টানাপোড়েন আছে বলে একাধিক সূত্রে জানা যায়।

এদিকে খবর পেয়ে দোহার থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, স্থানীয় কারো সাথে পূর্ব শত্রুতা আছে কি না এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক