হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে হিন্দু যুবক অনিক কর্মকারের ইসলাম গ্রহণ, নতুন নাম আব্দুর রহমান

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে অনিক কর্মকার নামে এক হিন্দু যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান জামিল।

শুক্রবার জুমার নামাজের পর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাহ উদ্দিন আশরাফী তাকে কালেমা পাঠ করান। এ সময় উপস্থিত মুসল্লিদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন।

আব্দুর রহমান জামিল মির্জাপুর পৌরসভার সাহাপাড়া গ্রামের জয়দেব কর্মকারের ছেলে। তাদের আদি বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামে বলে জানা গেছে।

ইসলাম গ্রহণের বিষয়ে আব্দুর রহমান জামিল বলেন, ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের আদর্শ, নিয়মনীতি ও জীবনব্যবস্থার প্রতি তার আগ্রহ ছিল। গত চার বছর ধরে তিনি ইসলাম ধর্মের ইতিহাস ও জীবনব্যবস্থা নিয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন।

তিনি জানান, ২০২৪ সালের ২১ অক্টোবর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর থেকে ইসলামি জ্ঞান অর্জনে মনোযোগ দেন। গত প্রায় দশ মাস ধরে তিনি ঢাকার একটি মাদরাসায় অবস্থান করে ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা ও শরিয়াহ বিষয়ে জ্ঞান অর্জন করছেন।

তিনি আরও বলেন, শুক্রবার জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে সবার সামনে নিজের ধর্ম পরিবর্তনের বিষয়টি প্রকাশ করেছেন।

পারিবারিক সম্পর্কের বিষয়ে আব্দুর রহমান জামিল বলেন, তার বাবা-মা ও বড় দুই বোন রয়েছেন। বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। ধর্ম পরিবর্তন করলেও তিনি বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছেন এবং নিয়মিত যোগাযোগ রাখছেন।

তিনি বলেন, “ইসলাম ধর্মে বাবা-মায়ের ভরণপোষণ করা ফরজ। আমি আমার বাবা-মায়ের ভরণপোষণ করে যাব এবং পাশাপাশি তাদের ইসলামের দাওয়াত দিয়ে যাব। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।”

জীবনের নতুন অধ্যায়ে দেশবাসী ও সমাজের সবার সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন আব্দুর রহমান জামিল।

মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাহ উদ্দিন আশরাফী সনাতনী যুবকের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তাকে কালেমা পাঠ করানো হয়েছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর