হোম > সারা দেশ > ঢাকা

স্মার্ট ভোটার স্লিপের উদ্বোধন করলেন আজিজুল বারী হেলাল

উপজেলা প্রতিনিধি, রূপসা (খুলনা)

খুলনা-৪ আসনে আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্মার্ট ভোটার স্লীপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিএনপির তথ্য-বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল।

সোমবার রাত ১০টায় রূপসা উপজেলার তেরখাদা, দিঘলিয়া থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত এক জরুরি সভার মধ্য দিয়ে এ স্মার্ট ভোটার স্লিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় আজিজুল বারী হেলাল বলেন,ভোটারদের নির্ভুল তথ্য নিশ্চিত করা এবং ভোটাধিকার প্রয়োগে জনসাধারণকে সহায়তা করতেই এই স্মার্ট ভোটার স্লিপ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, মোট তিনটি পদ্ধতিতে ভোটারদের হাতে ভোটার তথ্য ও স্লিপ পৌঁছে দেওয়া হবে।

প্রথম পদ্ধতিতে স্টিকার সংযুক্ত তথ্য স্লিপ প্রস্তুত করা হয়েছে, যা প্রতিটি নাগরিকের বাড়ির দেয়াল বা দরজায় লাগানো থাকবে। দ্বিতীয় পদ্ধতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কিউআর কোড স্ক্যান অথবা গুগল প্লে স্টোর থেকে helalkhulna4bnp.info সার্চ করে সহজেই ভোটার তথ্য সংগ্রহ করা যাবে। তৃতীয় পদ্ধতিতে প্রতিটি ভোটকেন্দ্রে আজিজুল বারী হেলালের নির্ধারিত ‘ভোট ঘর’ থেকে সরাসরি ভোটার স্লিপ বা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন ভোটাররা।

তিনি আরো বলেন,এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কোনো ভোটার যেন বিভ্রান্ত না হন, কেউ যেন ভোটার তথ্য থেকে বঞ্চিত না থাকেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, তিন থানার আহ্বায়ক ও সদস্য সচিবগণ, ১৫টি ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ এবং বিভিন্ন ভোটকেন্দ্রের সেন্টার কমিটির আহ্বায়করা।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর