হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইউনাইটেড নিটওয়্যার গার্মেন্টস পোশাক শ্রমিকরা। শনিবার দুপুরে গোদনাইল তাঁতখানা বউবাজার এলাকায় কারখানার সামনে এ কর্মসূচি পালন করেন তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং মালিক পক্ষ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, এ কারখানার শ্রমিকদের গত জুলাই মাসের বেতন বকেয়া রয়েছে। গত বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধের কথা ছিলো। কিন্তু মালিক পক্ষ বৃহস্পতিবার বেতন পরিশোধ করেনি। ফলে তারা আন্দোলন করতে বাধ্য হয়েছে। এ সময় গার্মেন্টসের সামনে শ্রমিক ও কর্মচারীরা তাদের বকেয়া বেতন-ভাতার দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বেতন ভাতা পরিশোধের দাবি জানায়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪’র নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা বলেন, ইউনাইটেড নিটওয়্যার গার্মেন্টসে এক হাজার শ্রমিক কাজ করে। তাদের জুলাই মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার তাদের বকেয়া বেতন দেয়ার কথা থাকলেও ব্যাঙ্কিং সমস্যার কারণে তারা পরিশোধ করতে পারেনি। ফলে শ্রমিকরা বৃহস্পতিবার রাত ৯টায় সড়কে নেমে এসেছিল। আমরা তাদেরকে বুঝিয়ে শান্ত করেছি।

শনিবার শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। পরে মালিক পক্ষ তাদেরকে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন