হোম > সারা দেশ > ঢাকা

ধনবাড়ীতে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে ধনবাড়ীর নলহরা বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদেমুল ইসলাম (৫৫ ) ধনবাড়ী পৌর এলাকার রূপশান্তি পশ্চিমপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানান, শুক্রবার সকালে খাদেমুল ইসলাম (৫৫) রাস্তা পার হচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে আসা ঢাকাগামী সোনিয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। খবর পেয়ে এসআই ফিরোজ আহমেদ ও এসআই জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বাসটি জব্দ করে। চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

জেডএম

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর