হোম > সারা দেশ > ঢাকা

এতিম শিক্ষার্থীদের পাশে স্মার্ট মাদারীপুর অ্যাসোসিয়েশন

জেলা প্রতিনিধি, মাদারীপুর

ঈদের আনন্দ ভাগাভাগি করতে শতাধিক এতিম শিক্ষার্থীর আর্থিক অনুদান দিয়েছে স্মার্ট মাদারীপুর অ্যাসোসিয়েশন ইউকে।

শনিবার দুপুরে মাদারীপুরে নুর মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় শিশুদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম।

বিশেষ অতিথি ছিলেন পখিরা দরবার শরীফের পীর মুফতি মাওলানা ইমরান বিন নূর, নিরাপদ চিকিৎসা চাই-এর মাদারীপুরের সভাপতি মশিউর রহমান পারভেজ, পাশে আছি মাদারীপুর-এর প্রতিষ্ঠাতা বায়জীদ মিয়া ও আদর্শ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসকান্দার আলী মাতুব্বর।

প্রতিবছরই এতিমদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবারও মাদারীপুরের কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেওয়া হয়। আগামীতেও এভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার আশ্বাস দেন স্মার্ট মাদারীপুর ইউকের সভাপতি মাহফুজ রনি ও উপদেষ্টা মনিরুজ্জামান শরীফ।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু