হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় অসহায় পরিচ্ছন্নতাকর্মীর পাশে দাঁড়ালেন ইউএনও

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের অসহায় পরিচ্ছন্নতা কর্মীর পাশে দাঁড়িয়েছেন ইউএনও মাসুদ রানা। সোমবার দুপুরে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে ওই পরিচ্ছন্নতাকর্মীর পাশে দাঁড়ান তিনি।

একই সঙ্গে তাকে চাল, ডাল, তেল, লবণ, মসলাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা দেওয়া হয়।

ইউএনও মাসুদ রানা জানান, বৃদ্ধা বুবির সার্বিক দায়িত্ব উপজেলা প্রশাসন বহন করবে। পাশাপাশি নির্যাতন ও লুটপাটের ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

উলেখ্য, ৫ জুলাই মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা বুবির ওপর নৃশংস নির্যাতন ও লুটপাটের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন দ্রুত বিষয়টি আমলে নেয়।

জেডএম

ভাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

পুলিশের ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল, লাইনে সংযুক্ত

সাভারে এনসিপির পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

টঙ্গীতে সংখ্যালঘুর বাড়িঘরে হামলা-ভাঙচুর, তাঁতী দলের নেতা গ্রেপ্তার

আড়িয়াল খাঁর ভাঙনে ঝুঁকিতে শতকোটি টাকার সেতু

কটিয়াদীতে প্রবাসীর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সদরপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

মা দেখলেন, পুকুরপাড়ে পড়ে আছে মেয়ের লাশ

ছেলের পর পা হারান বাবা, চোরেরা শেষ সম্বলও নিয়ে গেল

কিশোরগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩