হোম > সারা দেশ > ঢাকা

বাড়ি থেকে বের হওয়ার পরদিন হত্যার শিকার জাসাস নেতা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে রাতে বাড়ি থেকে বের হওয়ার পরদিন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)র এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর চারটার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের কেবিএম ব্রিকস নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ সরকার (৪১) গোসিংগা ইউনিয়নের নারায়নপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) যুগ্ম সাধারণ সম্পাদক।

নিহতের বাবা জামাল উদ্দিন সরকার জানান, ২০ বছর প্রবাস জীবন শেষে বছর খানেক আগে দেশে আসে ফরিদ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে রাতের খাবার খেয়ে গোসিংগা এবিএম ব্রিকস নামে ইট ভাটায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসে। ফরিদ ওই ইট ভাটায় মাটি সরবরাহ করতো। স্থানীয় সদস্য সবুজ মেম্বারের মাধ্যমে জানতে পারেন ফরিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ খবর পেয়ে তিনি ইট খোলায় এসে দেখেন ফরিদ মাটিতে পড়ে আছেন। তার গায়ে ধারালো অস্রের একাধিক আঘাত ছিল। পরে তিনি তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ওসি মো. নাসির আহমদ জানান, প্রাথমিক ভাবে কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা পরে জানানো হবে ।

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে