হোম > সারা দেশ > ঢাকা

৭ ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

ঘন কুয়াশায় প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌ-রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল পুনরায় শুরু হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে কর্তৃপক্ষ এই রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক করে।

এর আগে রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে সব ধরনের ফেরি ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌপথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ায় নৌযান চলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়। সম্ভাব্য নৌ দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

ফেরি চলাচল বন্ধ থাকাকালে নদী পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

শীতের রাতে ঘাট এলাকায় আটকে পড়া যাত্রী, চালক-সহকারী, বিশেষ করে নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়ে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে রবিবার রাত সাড়ে ১২টা থেকে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল সোয়া ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে পারাপার হচ্ছে। এতে যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এসআই

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী বৃষ্টি হত্যা: শো‌কে স্তব্ধ মাদারীপু‌রের স্বজনরা

মিড ডে মিলের খাবার সারা দেশে পর্যবেক্ষণ শুরু করেছি

কম খরচে বেশি লাভ হওয়ায় কালোজিরা চাষে কৃষকদের ঝোঁক বাড়ছে

এক বছরের মধ্যে দৃশ্যমান হবে উন্নয়ন কাজ: জালাল উদ্দিন এমপি

‌শিক্ষা পদ্ধ‌তির এখন পরিবর্তন হচ্ছে: এমপি ডা. কেএম বাবর

জ্বালানির মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

খাল বাঁচলে কৃষক বাঁচবে: জিলানী এমপি

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

বালুবাহী ট্রলির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

চাহিদা বেড়েছে হাতপাখার