হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুর-১ আসনের লেবার পার্টির প্রার্থী চৌধুরী ইরাদ আহমেদকে লাঞ্ছিতের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুর-১ আসনের বাংলাদেশ লেবার পার্টির এমপি প্রার্থী চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর নির্বাচনি প্রচারে বাধা ও তাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় প্রার্থী নিজেই বাদী হয়ে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে বাংলাদেশ লেবার পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী জানান, শনিবার বিকেলে আমি নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সলঙোবাজারে যাই। সেখানে এক সভায় বক্তব্য দেওয়ার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এসে বাধা দেয়। পরে সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করে পাশের একটি স্টলে চা খেতে বসলে সেখানে অজ্ঞাত রাজনৈতিক দলের অজ্ঞাত ব্যাক্তি আসিয়া আমাকে হুমকি দিয়ে বলেন আপনি এখান থেকে চলে যান এখানে আমাদের মিটিং আছে। পরে সে আমাকে লাঞ্চিত করে। পরিস্থিতি অবনতি বুঝতে পেরে সেখান থেকে চলে আসতে বাধ্য হই।

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এ ঘটনায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন