হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুলু ও রফিকুল গ্রুপের সংঘর্ষে বুলু (৪৮), আলভি (২০),আবির (২১), মিলন (২৬), মিরাজ (২১) ও আব্দুল হাইসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন।

সোমবার উপজেলার দুপ্তারা ইউনিয়নের গির্দা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ২ঘণ্টা ব্যাপী সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্র পরিণত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, দুপ্তারা ইউনিয়নের গির্দা গ্রামের লোকজন ফুটবল খেলার আয়োজন করে। টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল সোমবার রাতে। খেলায় বিএনপি কর্মীর বুলু ও রফিকুল দু’পক্ষের মধ্যে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে দুই গ্রুপে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এক পর্যায়ে আশপাশের সাধারণ মানুষ জড়িয়ে পড়ে। গোটা এলাকা রণক্ষেত্র পরিণত হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ

অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষে বিএনপির ওয়ার্ড সভাপতিসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

এমএস

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী