হোম > সারা দেশ > ঢাকা

কাশিয়ানীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হতাহাতির ঘটনা ঘটে। পরে দুই গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত সাাতজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আহতরা হলেন— ফলসি গ্রামের ইসমাইল ফকিরের ছেলে মাসুদ ফকির (৬০), তার ছেলে আমিন ফকির (৩০), মাসুদ ফকিরের স্ত্রী নজু বেগম (৫০), রহমান ফকিরের স্ত্রী কামিনী বেগম (৩৫)। তারা সবাই রহমান ফকিরের পক্ষের লোক। ওসমান ফকিরের পক্ষের আহত অন্তত তিনজন কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিচিত্র কুমার বিশ্বাস বলেছেন, এই হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে মাসুদ ফকিরের অবস্থা আশঙ্কাজনক।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক খোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ভাঙ্গায় ছদ্মবেশে দুই আসামিকে গ্রেপ্তার করল পুলিশ

ফরিদপুরে হামে তিনজনের মৃত্যু, আক্রান্ত ২০০

নিকলীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তীব্র জ্বালানি সংকটে হাওরাঞ্চল, ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

আড়াইহাজা‌রে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে গোডাউনে মিলল ২ হাজার লিটার সয়াবিন তেল

অনিশ্চয়তার মাঝেও টিকে থাকার লড়াই

রূপগঞ্জে হামলায় অটোরিকশাচালক নিহত, আটক ১

আ. লীগ নেতার পাম্পে কালোবাজারে পেট্রোল বিক্রি, আটক ২