হোম > সারা দেশ > ঢাকা

মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতে ২ বীজ ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, মধুখালী (ফরিদপুর)

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারের দুই বীজ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।

সোমবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাগাট বাজারের সুজন কিং বীজ ভান্ডারকে ২০০৯ সালের ৪৩ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা, ভাই ভাই বীজ ভান্ডারকে ২০০৯ সালের ভোক্তা আইনের ৫১ ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল। এ সময় ফরিদপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. জাহিদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব ইলাহী উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন খান, আজাদ হুমায়ুন কবির ও মাসুমা চৌধুরী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত বাগাট বাজারের সুজন কিং বীজ ভান্ডার থেকে বিভিন্ন প্রকার শাক সবজির মেয়াদোত্তীর্ণ বীজ ও নকল ধান বীজের প্যাকেট উদ্ধার করেন।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল