হোম > সারা দেশ > ঢাকা

কটিয়াদীতে ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত জাহিদ হাসান টিটু (২৫) উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি কটিয়াদী পৌর সদরের ভোগপাড়া মহল্লার বাসিন্দা এবং আমির হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোগপাড়া এলাকায় নিজ বাসভবনে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে জাহিদ হাসান টিটুকে গ্রেপ্তার করা হয়।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জাহিদ হাসান টিটুকে আটক করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আ.লীগের ৩৫ নেতাকে অব্যাহতি, মামলার চার্জশিটে মৃতদের নাম

বিএনপি সরকার শিক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে: মঈন খান

কেরানীগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা, আহত ৩

আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির ৫% বরাদ্দ বৃদ্ধির চিন্তা করছে সরকার