হোম > সারা দেশ > ঢাকা

ধাক্কা লাগায় দুই অটো চালককে ছুরিকাঘাত

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কা লাগায় দুই চালককে ছুরিকাঘাত করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার রাতে আদমজী ইপিজেডের রেমি গার্মেন্টস সংলগ্ন পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি ক্যানেলপাড় এলাকার আলাউদ্দিনের ছেলে মো. শরিফ (২২) ও সাহেব আলীর ছেলে আকাশ (২৭)।

জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা রাস্তা পারাপারের সময় অটোরিকশার সঙ্গে তাদের ধাক্কা লাগে। এই বিষয়কে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা অটোচালক শরিফ ও আকাশের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পথচারীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাউকে পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু