হোম > সারা দেশ > ঢাকা

জিয়াউর রহমানের পর এবার খালেদা জিয়ার জানাজায় মাদারীপুরের ১১০ বছরের বৃদ্ধ

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন মাদারীপুরের কালকিনির ১১০ বছরের বৃদ্ধ মৌলভী আব্দুর রশিদ।

মৌলভী আব্দুর রশিদ জানান, “আমি জিয়াউর রহমানের ভক্ত ছিলাম। তার দেশপ্রেমে আমি মুগ্ধ হতাম। জিয়ার মৃত্যুর পর আমি তার জানাজায়ও অংশগ্রহণ করেছিলাম। তখনও লাখ লাখ মানুষের সমাগম হয়েছিল। জিয়ার মৃত্যুর পর তার সেই দেশপ্রেম দেখেছি খালেদা জিয়ার মধ্যে। তিনি কখনও নৈতিকতাকে বিসর্জন দেননি।”

নিজের বয়স ১১০ বছর উল্লেখ করে তিনি বলেন, “খালেদা জিয়া হাজারো জেল-জুলুম ও অত্যাচারের শিকার হয়েও কখনও আপস করেননি। তার মতো নেত্রী বাংলাদেশের মাটিতে আর জন্ম নেবে বলে মনে হয় না। বাংলাদেশ একজন খাঁটি দেশপ্রেমিককে হারালো। খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে না পারলে আফসোস থেকে যেত। তাই এই শরীর নিয়ে অনেক কষ্ট করেও চলে এসেছি। আমি তার জান্নাত কামনা করছি।”

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বেলা ৩টা ৫ মিনিটে সম্পন্ন হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার বেলা ৩টা ৩ মিনিটে এই জানাজা শুরু হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজা পড়ান।

জানাজাকে কেন্দ্র করে বেলা ৩টা নাগাদ মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক