হোম > সারা দেশ > ঢাকা

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে টানা ২৫ বছর পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করা ববি বেগমের (৭০) দাফন সম্পন্ন হয়েছে সেই স্টেশন-সংলগ্ন এলাকায়।

বুধবার রাতে মেথিকান্দা রেলস্টেশনের প্রবেশমুখের খোলা চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতাসহ শত শত মানুষ অংশ নেন। পরে স্টেশনসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে গত শনিবার রাত দুইটার দিকে স্টেশনের পরিত্যক্ত একটি কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ববি বেগম। হামলাকারীরা তাঁকে মারধর করে দীর্ঘদিনের জমানো টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।

জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, রেলওয়ে পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ২৫ বছর ধরে ববি বেগম মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। তাঁর কোনো স্বজন ছিল না। স্টেশনের একটি ছোট কক্ষেই ছিল তাঁর বসবাস। বার্ধক্য ও বাকপ্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি নিষ্ঠার সঙ্গে স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেন। সামান্য বেতন ও যাত্রীদের সহায়তায় চলত তাঁর জীবন। তাঁর ওপর হামলা ও মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিএনপি নেতা, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে হাওরে আবার ডাকাতি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

আট দিন পর রিকশাচালক সাকিবুল হত্যার রহস্য উদ্ঘাটিত

হাঁটুপানি মাড়িয়ে স্কুলে যাতায়াত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা