ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার পুরতান থানা ভবনের সামনে পিকাপ ভ্যানের চাপায় সাদিয়া (১৭) নামের এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৮) আনুমানিক ভোর ৬ টা ৩০ মিনিটের ধনবাড়ী পৌরসভার নিজবর্নী এলাকার পুরাতন থানা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া জান্নাত পৌর এলাকার নিজবর্নী (বকলবাড়ী) গ্রামের মো. সাইদ বকলের মেয়ে। তিনি ধনবাড়ী শাহীন স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, সকালে স্কুলছাত্রী সাদিয়া বাড়ী থেকে ধনবাড়ী শহরে শাহীন স্কুলে প্রাইভেট পড়ার উদ্দেশে রাস্তার বাম পাশ দিয়ে যাচ্ছিলেন এ সময় জামালপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ২০-১৫৪৬) তাকে চাপ দেয় এসময় পিকাপটি উল্টে যায় তাৎক্ষণিক স্কুলছাত্রী পিকাপটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনা ঘটনার সাথে সাথেই পিকাপ চালক গাড়ী রেখেই পালিয়ে যায়। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকাপটি জব্দ করে থানায় আনা হয়।
স্থানীয় প্রত্যেক্ষদোীরা জানান, পুরাতন থানা ভবন থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের দুপাশের জায়গা দখল করে অবৈধভাবে বালু, কাঠ ফার্নিচার, চায়ের দোকান, সরকারী খাদ্য-গুদামের সামনে অবৈধভাবে বিভিন্ন দোকান বসিয়েছেন প শের জমির ঘর মালিকরা। একারণেই রাস্তার প্রশস্ততা কমে গেছে। ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হয়ে আহত ও মৃত্যুর মত ঘটনা ঘটছে। উপজেলা ও পৌর প্রশাসনের বার বার অভিযান করা হলেও মহাসড়কের জায়গা বেদখল মুক্ত হচ্ছে না কেন এমন প্রশ্ন ওঠেছে জনমনে?
ঘটনা ঘটনার সাথে সাথেই ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ধনবাড়ী পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসক দিল আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সাথে নিহত স্কুল ছাত্রী সাদিয়ার বাড়ীতে গিয়ে স্বজনদের সাথে দেখা করে সমবেদনা প্রকাশ করেন।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ধনবাড়ী পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসক দিল আফরোজ জানান, ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের দুপাশের জায়গা দখল মুক্ত করতে বার বার অভিযান করা হচ্ছে। মাইকিং করে আগামী জুলাই মাসের ১ তারিখের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়া হয় তাহলে ভ্রমমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান করে একেবারে ধনবাড়ী থানা ভবন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত ফুটপাত দখল মুক্ত করা হবে।