হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে সাংবাদিককে মারধরের অভিযোগে যুবদল নেতাকে শোকজ

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে সাংবাদিক সাখাওয়াত হোসেন সৌরভকে মারধর ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক যুবদল নেতাকে শোকজ করা হয়েছে। উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগকে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি।

শোকজে উল্লেখ করা হয়, উপজেলা যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও দলীয় রাজনৈতিক পরিচয়ের প্রভাবে স্থানীয় গণমাধ্যম কর্মীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

এতে আরো বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এহেন কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমেসহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়।

জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ বলেন, সংগঠনের ভাবমূর্তি নষ্ট হবে এমন কাজ কেউ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কোনো আপস নেই।

জেডএম

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল