হোম > সারা দেশ > ঢাকা

সড়ক সংস্কারে ধীরগতি, দুর্ভোগে টঙ্গিবাড়ীর মানুষ

আমিরুল ইসলাম মামুন, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)

মাত্র ৫০৫ মিটারের অসমাপ্ত একটি সড়কে দুর্ভোগ পোহাচ্ছে মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার কয়েক লাখ মানুষ। যে পথ মানুষের চলাচল সহজ করার কথা ছিল, সেই পথই আজ দীর্ঘ ভোগান্তির গল্প হয়ে উঠেছে। যানজট কমানোর লক্ষ্য নিয়ে টঙ্গিবাড়ীতে আমতলী-রঙমেহার বাইপাস সড়কের নির্মাণকাজ দুই বছরেও শেষ না হওয়ায় প্রতিদিন একই ভোগান্তি নিয়ে উপজেলা সদরে ঢুকছে হাজারো মানুষ।

গত শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশে পুরোনো কার্পেটিং তুলে ফেলে রাখা হয়েছে। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। সাম্প্রতিক বৃষ্টিতে গর্তগুলো পানিতে ডুবে থাকায়, সড়কের প্রকৃত অবস্থা বোঝা কঠিন। ফলে ঝুঁকি নিয়েই চলাচল করছেন যানবাহনের চালক ও পথচারীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, টঙ্গিবাড়ী শিশু পার্কসংলগ্ন বুড়ি বাড়ি হয়ে আমতলী-রঙমেহার পর্যন্ত ৫০৫ মিটার দীর্ঘ ও ৪ দশমিক ৮৮ মিটার প্রস্থের সড়কটির উন্নয়নকাজ ২০২৩ সালে শুরু হয়। শুরুতে কিছু কাজ এগোলেও পরে পুরোনো কার্পেটিং তুলে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। তাদের ভাষ্য, প্রায় দুই বছর ধরে সড়কটি একই অবস্থায় পড়ে রয়েছে।

টঙ্গিবাড়ী উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন রাজু বলেন, প্রথমে সড়কটির প্রস্থ ১০ ফুট নির্ধারণ করা হলেও পরে তা ১৬ ফুটে উন্নীত করার সিদ্ধান্ত হয়। জমিসংক্রান্ত জটিলতার পর ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পটি সংশোধনের (রিভাইজ) আবেদন করেছে। প্রস্তাবটি প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললে দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে।

ঠিকাদার ইব্রাহিম আধাম বলেন, প্রকল্পে স্লোপ বাবদ ২৭ লাখ টাকা ধরা হলেও তিনি মাত্র ৮ লাখ টাকার মালামাল পেয়েছেন। এতে প্রায় ১৯ লাখ টাকা লোকসানের আশঙ্কা থাকায় প্রকল্পটি সংশোধনের আবেদন করা হয়েছে। আবেদন অনুমোদন হলে কাজ পুনরায় শুরু করা হবে।

মাদারীপু‌রে বিশ্ব জনসংখ্যা দিবসে পুরস্কার বিতরণ

১৩ বছরে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে ১০৫ বার

পাকুন্দিয়ায় নৌকাডুবি, দুই দিন পর কৃষকের লাশ উদ্ধার

শিবচরে জলাবদ্ধতায় অবরুদ্ধ শতাধিক পরিবার

সাত দিনেই উঠে যাচ্ছে সড়কের পিচঢালাই

সাঁকোই ভরসা সোনারগাঁওয়ে ১০ গ্রামের মানুষের

দুই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

ভাঙ্গায় বাসচাপায় ৭ জন নিহত

নিজের তৈরি প্লেনে আকাশে উড়লেন মারুফ, স্বপ্ন ছোঁয়ার পথে তরুণ উদ্ভাবক